ফেরত ও পরিবর্তনের নীতি
কত দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে
পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে। দিন গণনা শুরু হয় ডেলিভারির দিন থেকে, অর্ডারের দিন থেকে নয়।
কোন পণ্য ফেরত নেওয়া হয় না
যেসব পণ্যে নাম বা আদ্যক্ষর খোদাই করা হয়েছে, সেগুলো ফেরত নেওয়া সম্ভব নয় — কারণ সেগুলো আর কারও কাছে বিক্রি করা যায় না। তবে পণ্য ত্রুটিপূর্ণ হলে বা ভুল পণ্য এলে সব ক্ষেত্রেই ফেরত নেওয়া হবে।
কীভাবে ফেরত দেবেন
আপনার অর্ডার নম্বর নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কুরিয়ার পাঠাব অথবা ফেরত পাঠানোর ঠিকানা জানাব। পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর আমরা সেটি পরীক্ষা করব।
টাকা ফেরত
পণ্য পরীক্ষা করার পর ৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়। যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সেই মাধ্যমেই ফেরত পাবেন। ক্যাশ অন ডেলিভারিতে কেনা হলে আপনার বিকাশ বা নগদ নম্বরে পাঠানো হবে — নম্বরটি অর্ডারের নম্বর থেকে আলাদা হতে পারে।
লেনদেনের খরচ আমরা বহন করি। আপনার ফেরতের অঙ্ক থেকে কোনো চার্জ কাটা হয় না।
ডেলিভারি চার্জ ফেরত
পণ্য ত্রুটিপূর্ণ হলে, ভুল পণ্য এলে বা ডেলিভারি না হলে ডেলিভারি চার্জও ফেরত দেওয়া হয়। শুধু মত বদলানোর কারণে ফেরত দিলে ডেলিভারি চার্জ ফেরত হয় না।

