ডেলিভারির নিয়ম ও সময়
কোথায় ডেলিভারি হয়
আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাই।
কত সময় লাগে
ঢাকা মেট্রোতে ১–২ দিন, ঢাকা বিভাগের বাকি জেলায় ২–৩ দিন, দেশের অন্যান্য অঞ্চলে ৩–৫ দিন। সরকারি ছুটি ও অবরোধে সময় বাড়তে পারে।
ডেলিভারি খরচ
ঢাকা মেট্রোতে ৬০ টাকা, ঢাকা বিভাগে ১০০ টাকা, বাকি দেশে ১৩০ টাকা।
অগ্রিম পেমেন্ট করলে নির্দিষ্ট অঙ্কের উপরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ যোগ হয়, কারণ ফেরত আসা পার্সেলের খরচ আমাদের বহন করতে হয়।
ফোন নম্বর যাচাই
ক্যাশ অন ডেলিভারির অর্ডার নিশ্চিত করার আগে আমরা আপনার মোবাইলে একটি কোড পাঠাই। কোডটি না দিলে অর্ডার নিশ্চিত হয় না।

