টাকা ফেরতের নীতি
কখন টাকা ফেরত পাবেন
অর্ডার বাতিল হলে, পণ্য সরবরাহ করতে না পারলে, ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য গেলে, অথবা ৭ দিনের মধ্যে ফেরত দিলে টাকা ফেরত দেওয়া হয়।
কত দিনের মধ্যে
ডিজিটাল পেমেন্টের পর অর্ডার বাতিল করলে ৩ দিনের মধ্যে। অগ্রিম পরিশোধিত অর্ডারের ডেলিভারি ব্যর্থ হলে ৭ দিনের মধ্যে, একই মাধ্যমে। পণ্য সরবরাহ করতে না পারলে ৪৮ ঘণ্টার মধ্যে জানানো হবে এবং তার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টাকা ফেরত। ক্রেতার ফেরত দেওয়া পণ্য পৌঁছানোর পর ৫ কার্যদিবসের মধ্যে।
কোন মাধ্যমে
যে মাধ্যমে টাকা এসেছে, সেই মাধ্যমেই ফেরত যায়। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে বিকাশ বা নগদে পাঠানো হয়, এবং লেনদেনের সব খরচ আমরা বহন করি।

